1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বজ্র্রপাতে দুইজন নিহত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কুষ্টিয়ায় বজ্র্রপাতে দুইজন নিহত

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪২ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন গ্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫) ও রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০)।
আহত মকবুল হোসেন (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাতে জামাত আলী ও মককুল হোসেন নামের দুজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামাত আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন জানান, শনিবার দুপুরে বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিহতের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION