1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

গাইবান্ধার খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯০ জন পঠিত
ওবাইদুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধায় প্রস্তাবিত “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” পূর্ব নির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় এ ইনস্টিটিউট স্থাপন হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে।তাছাড়া
টিটিসি এর পাশেই হওয়ায় শিক্ষার্থীরা টিটিসিতে সকল ট্রেডে প্রাক্টিক্যাল  ট্রেনিং করার সুযোগ পাবেন। তাঁরা দাবি করেন, পূর্ব নির্ধারিত স্থানেই দ্রুত “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” স্থাপনের কার্যক্রম শুরু করতে হবে।
বক্তারা আরও জানান, শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সময়ের দাবি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,  খোলাহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ,
গাইবান্ধা সদর যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু,
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি  তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, গাইবান্ধা জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, খোলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল,  জামায়াতে ইসলামী খোলাহাটী ইউনিয়ন সভাপতি ডাঃ রাজু আহমেদ কিনু,  নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, ছাত্রশিবির খোলাহাটি ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, কাফি মন্ডল,আদিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION