1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

কুষ্টিয়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ সেপ্টম্বর ) রাত সোয়া ৮টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দির মন্দির এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন,মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে।
অমরেশ ঘোষ আরো বলেন,টিরশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে রংয়ের কাজ শুরু হবার কথা ছিল।
এ ব্যাপারে,মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছি। তথ্য নিয়ে একটু পরে জানাতে পারবো ঘটনার বিস্তারিত।
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার জানান,ঘটনাস্থলে আছি। পুলিশ সুপারও ঘটনাস্থলে আছেন, তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION