1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

বাউফলে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না:  ড. শফিকুল ইসলাম মাসুদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি অনুরোধ করবো কেউ শক্তি দেখাইয়েন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায় কিন্তু  মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটা প্রমাণ হবে বাউফল উপজেলা।”

শুক্রবার বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কাগজিরপুল জনতা সড়কের মল্লিক মঞ্জিল ভবনে ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  তিনি এ কথ বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন,বাংলাদেশ একটা ক্লান্তিকাল সময় অতিক্রম করছে ।আগামী ৬ মাস পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা । আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি, ২০২৪ সালে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সুধু সরকার পরিবর্তন হয়নি ,সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে । পৃথিবীর ইতিহাসে এর আগে এমন হয় নাই আমরাই প্রথম ছিলাম ,আর এখন দ্বিতীয় নেপাল ।

তিনি বলেন, মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে।এই পরিস্থিতিতে বাংলাদেশে আমরা আর দেখতে চাই না ।এরকম আর কোনো ফ্যাসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না ।কারণ শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনা রেখে ,শেখ হাসিনা তাদের রেখে পালিয়েছে ।শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারে নাই ।

তিনি আরও বলেন , আজকের দিনে আবার কেউ নতুন করে ফ্যাসিবাদের চিন্তা মাথায় নেয়, তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই ।আবার শেখ হাসিনাও কোনো পাহারাদারকে সাথে করে নিয়ে যেতে পারে নাই । সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাওলানা সেলিমুর রহমান, ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনার সেলস ম্যানেজার বমক্কিন সরকার, মীর মো. রোকন উদ্দিন, ডা. মোস্তাজির রহমান, ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার জাকির হোসেন,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং বাউফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION