1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল : অর্থ উপদেষ্টা - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল : অর্থ উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে।

উপদেষ্টা বলেন, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করেছে সরকার। একেকটি গাড়ির দাম ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে।

এ সময় তিনি জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য জাপানি ভাষা শিখতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনা চলছে।

তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION