1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এইচএসসির উত্তরপত্র নিয়ে ‘জরুরি’ বিজ্ঞপ্তি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

এইচএসসির উত্তরপত্র নিয়ে ‘জরুরি’ বিজ্ঞপ্তি

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এইচএসসি ২০২৫ পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট জমাদানে কড়াকড়ি নির্দেশনা জাড়ি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে বোর্ড নতুন করে তারিখ বেঁধে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষকদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এবং প্রধান পরীক্ষকদের ১০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই উত্তরপত্র এবং ওএমআর শিট জমা দিতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে প্রধান পরীক্ষকের কাছে উত্তরপত্র জমা দেননি, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যদিকে, যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের পরও নির্ধারিত সময় শেষে বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION