1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মাথা ও হাত-পা বিহীন শিশুর লাশ উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

বাউফলে মাথা ও হাত-পা বিহীন শিশুর লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ধানক্ষেত থেকে মাথা ও হাত-পা বিহীন অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকা থেকে লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্যারেট এলাকায় ধানক্ষেত থেকে হাত-পা ও মাথা বিহীন অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু দেহ আছে। মাথা ও হাত-পা নেই। আশপাশে খুঁজেও মাথা ও হাত-পা পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারনা, ওই শিশুকে অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে গেছে। মাথা ও হাত-পা অন্য কোথাও ফেলা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় এবং মাথা ও হাত-পায়ের সন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION