1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরো (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ২ টার দিকে উপজেলার স্টার এক্সপ্রেসে প্রধান কাউন্টারের সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রতাল গ্রামের নাদের আলী মিয়ার ছেলে ।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরেই নিয়াজ মোর্শেদ হিরোকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এই মামলায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিয়াজ মোর্শেদ হিরোকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিয়াজ মোর্শেদ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬১ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION