1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় জুবায়ের নামের এক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

টুঙ্গিপাড়ায় জুবায়ের নামের এক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৮ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের কুখ্যাত, একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী জুবায়ের শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গিমাডাঙ্গা গ্রামের মাহমুদ শেখের ছেলে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

জানা যায়, জুবায়ের শেখ দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও নারী পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে অপহরণ ও মাদকের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর নির্দেশে এসআই মনির হোসেন এর নেতৃত্বে, এএসআই সাহিন ও এএসআই ফয়েজ এবং এএসআই জাবেদ সহ টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস দল গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা থেকে নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ধরে এনে মুক্তিপণ আদায় করে।

এছাড়া এলাকায় মাদকের সরবরাহ ও ব্যবসার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বলে  জানা যায়।টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মধ্যে জুবায়ের এক আতঙ্কের নাম ছিলো।

টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, “জুবায়ের দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিলো। আজ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

গজালিয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই সাহসী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন।

তারা বলেন, জুবায়েরের কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতো না, সে ছিলো আতঙ্কের আর এক নাম। এখন একটু স্বস্তি পেলাম।”

পুলিশ জানিয়েছে, তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে আরও অপরাধ চক্রের তথ্য উঠে আসতে পারে বলেও ধারণা করছে প্রশাসন।

টুঙ্গিপাড়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION