1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে নেই: উপদেষ্টা আদিলুর - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে নেই: উপদেষ্টা আদিলুর

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা  আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্যসন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে থাকবে না। ষড়যন্ত্র চলমান। দেশের যুব সমাজ এবং দেশের জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তবে এখনও সব আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্টা চলছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণ-অভ্যুথানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে ‌জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন নাটোরের জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

উপদেষ্টা আরও বলেন, সংস্কারের কাজও চলছে। সঙ্গে জাতীয় নির্বাচনেরও সব প্রস্তুতি চলছে। আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেবে।

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ, জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার এবং জুলাই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান।

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো: নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব মো: নজরুল ইসলামস, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সকালে পাঁচ শহিদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION