1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

বাউফলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাউফল পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা পৌর শহরের গোলাবাড়ি শাহী মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব প্রয়াত নেতা দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় মুসল্লি ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,  উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে বাউফল উপজেলা বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মরহুম শাহজাহান পঞ্চায়েত, প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আলহাজ সৈয়দ আহমেদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাবেক ভিপি ও সাংগঠনিক সম্পাদক মরহুম জাহাঙ্গীর হোসেন তালুকদারসহ সকল প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়ার কনিষ্ঠ পুত্র সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী জায়েদ মাহমুদ।
দোয়াও মিলাদে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাউফলে বিএনপির প্রয়াত নেতারা শুধু দলের নয়, এলাকার রাজনীতিতে গণতন্ত্রের জন্য এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাদের আত্মত্যাগ ও অবদান বিএনপি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION