1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের আলাদা ওযুর ও নামাজের ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের পিছনে ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION