1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও শতাধিক গাড়িবহর, জনতার স্রোত - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও শতাধিক গাড়িবহর, জনতার স্রোত

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ জন পঠিত

পরিমল বিশ্বাস : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আড়াইহাজারে বর্ণাঢ্য র‍্যালী ও শতাধিক গাড়ি বহরের আয়োজন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তার।

৩ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার বাজার হইতে বের হয়ে গোপালদী বাজার, বিশনন্দী ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন, উচিৎপুরা ইউনিয়ন, খাগকান্দা ইউনিয়ন, হাইজাদী ইউনিয়ন, ব্রাহ্মন্দী ইউনিয়ন হয়ে গাড়ি বহরটি আড়াইহাজার উপজেলা সদরে এসে সমাপ্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় পারভীন আক্তার বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার দুরদর্শিতা, সাহস এবং দেশপ্রেম আমাদেরকে আজও অনুপ্রানিত করে যাচ্ছে। বিএনপি এদেশের গণমানুষের দল। আমার মূল শক্তি আড়াইহাজারের জনগন, যারা দলের নাম ভাঙিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন, স্থানীয় পুলিশ প্রসাশন সহ তাদের কে কঠোর বার্তা দিয়ে পারভীন আক্তার বলেন, আপনারা সাবধান হয়ে যান। তিনি পুলিশ প্রসাশনকে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অস্ত্র উদ্ধার সহ শক্ত হাতে অপরাধ দমন করুন, নতুবা আড়াইহাজার ত্যাগ করুন। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, স্বৈরাচারী। দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ চালিয়ে যাচ্ছেন, তাদের পরিণাম আরও ভয়াবহ হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আরও বলেন, আমি জানি জনগনের সমস্যা ও প্রত্যাশা কি। বেকারত্ব দূর করা, নুতন কর্ম সংস্থান তৈরি করা। নারী নির্যাতন, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কালোবাজারি, ছিনতাই শক্ত হাতে নির্মূল করব। স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দিব। সাংবাদিক সহ সকল শ্রেণী ও পেশার মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করব। রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দুষনমুক্ত পরিবেশ রক্ষা করা সহ স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাতের উন্নয়ন করব। দেশী বিদেশী শত্রুরা যতই গভীর চক্রান্ত করুক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মোকাবেলা করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION