1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অর্থের অভাবে মসজিদ নির্মাণ কাজ বন্ধ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

কোটালীপাড়ায় অর্থের অভাবে মসজিদ নির্মাণ কাজ বন্ধ

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ কোটালিপাড়া উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দরপাড় গ্রামে বাইতুন নুর জামে মসজিদের নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে আছে।

২০২৪ সালের অক্টোবর মাসের শেষের দিকে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। তবে এখনো ফ্লোর নির্মাণ, ওয়াল গাঁথনি ও অন্যান্য কাজ বাকি রয়েছে। ছাদ ঢালাই হওয়ার পর থেকেই অর্থের সংকট দেখা দেয়ায় মসজিদটির নির্মাণকাজ থমকে গেছে।

বর্তমানে মসজিদে নামাজের জায়গা সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে জুমার দিনে মুসল্লিদের ভিড়ে মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেককে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। বৃষ্টি হলে ভিজে নামাজ পড়তে হচ্ছে মুসল্লিদের।

এদিকে নির্মাণ কাজের জন্য আগে থেকে আনা ইট, বালি, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী দীর্ঘদিন ফেলে রাখা থাকায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এতে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, নতুন করে কাজ শুরু করতেও আরও বেশি অর্থের প্রয়োজন হবে।

রাজিন্দরপাড় একটি ছোট গ্রাম। এখানে অল্প কয়েকটি পরিবার বসবাস করে এবং কোনো বিত্তবান ব্যক্তি না থাকায় স্থানীয়ভাবে বড় অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ কারণে দীর্ঘদিন ধরে আল্লাহর ঘর নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে আছে।

মসজিদ কমিটি জানিয়েছেন, যারা দান করতে ইচ্ছুক তারা সরাসরি মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়াতে পারেন।

এলাকাবাসীর আশা, মানবতার কল্যাণে সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে দ্রুতই আল্লাহর ঘর সম্পূর্ণ হবে এবং গ্রামের মুসল্লিদের জন্য নামাজ আদায়ের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত হবে।

যোগাযোগ: সভাপতি লায়েক হোসেন হাওলাদার ০১৯১৩০১১০০৭ ও সেক্রেটারির রফিকুল ইসলাম শেখ ০১৭১৬১৮৮৮৮৫ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION