1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন(৫৮) আহত হয়েছেন।
বুধবার (৩ সে‌প্টেম্বর) দুপুর ২টার দিকে ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তা‌কে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। এ ঘটনায় হাইও‌য়ে থানা পু‌লিশ কাভার্ড ভ‌্যান‌ ও চালক‌কে হেফাজ‌তে নি‌য়ে‌ছে। ফ‌রিদা ইয়াস‌মিন কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলার নওদাপাড়া এলাকার মে‌য়ে। তি‌নি প‌রিবার নি‌য়ে রাজধানী ঢাকা‌তে বসবাস ক‌রেন। রাজ‌নৈ‌তিক কার‌ণে নিজ এলাকায় যাতায়াত র‌য়ে‌ছে তার।
স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে,দুপুরে কু‌ষ্টিয়া শহর থে‌কে প্রাইভেট কারে ভেড়ামারায় ফির‌ছি‌লেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়‌কের ১০মাইল নামক স্থা‌নে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি কার্ভাড ভ‌্যা‌নের সা‌থে প্রাইভেট কার‌টির সংঘর্ষ হয়। এতে ফ‌রিদা ইয়াসমীন ও তার গা‌ড়ি চালক আহত হন। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। স‌ঙ্গে স‌ঙ্গে ফ‌রিদা ইয়াস‌মিন‌কে দেখ‌তে জেলা বিএন‌পির নেতৃবৃন্দরা হাসপাতা‌লে ছু‌টে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ফ‌রিদা ইয়াস‌মিন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন। তি‌নি মাথা ও কপা‌লে আঘাত পে‌য়ে‌ছেন। তা‌কে সি‌টি স্ক‌্যান কর‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রি‌র্পোট আস‌লে বা‌কিটা বলা যা‌বে।
কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন, ফ‌রিদা আপার চি‌কিৎসার সা‌র্বিক খোঁজ খবর রাখা হ‌চ্ছে।
এ ব্যাপারে,কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌আবু ওবা‌য়েদ ব‌লেন, কার্ভাড ভ‌্যান ও চালক পু‌লি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে। বিষয়‌টি দুই পক্ষই মিমাংসা ক‌রে নি‌তে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION