1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫০ বছর পর ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

৫০ বছর পর ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ৪ একর ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।

গত শনিবার থানার জমি অবৈধভাবে দখলে থাকা ১৩টি পরিবার জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানা তাদের জমি বুঝে পায়।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে কোটালিপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। আশ্রয়কৃত পরিবারগুলো তখন থানার বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরিতে কাজ করতেন। আশ্রয় নেওয়ার কয়েক বছর পর তাদের আত্মীয়স্বজনেরাও থানার জমি দখল করে বসতবাড়ি গড়ে তোলে।

বছর কয়েক আগে থেকে থানা কর্তৃপক্ষ তাদের জমি ছাড়তে নোটিশ দিলেও তারা গড়িমসি করে। সম্প্রতি কোটালীপাড়া থানা পুলিশ আলোচনার মাধ্যমে জমি ছেড়ে দিতে বললে গত শনিবার পরিবারগুলো দখল করা জমি ছেড়ে যায়। পরে মঙ্গলবার থানা পুলিশ তাদের দীর্ঘদিনের বেদখল থাকা জমি বুঝে পায়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। এতে করে আমাদের থানার আরও ৪ একর জমি ফিরে এলো। আমাদের ফোর্সের আবাসন সংকট রয়েছে। জমি সংকট ও বেদখল থাকায় ভবন তৈরি করা যাচ্ছিল না। এখন জমি বুঝে পাওয়ায় পুলিশ সদস্যদের জন্য আবাসস্থলসহ প্রয়োজনীয় কাজে জমি ব্যবহার করতে পারবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION