1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাথর চোরদের রক্ষা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

পাথর চোরদের রক্ষা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের গোয়াইনঘাটে সাদাপাথর লুটের ঘটনা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি প্রতিবেদন অসত্য প্রমাণিত হয়, তবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছাড় পাবেন না।

সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

এর আগে সকালে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকালে সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখেন সন্ধ্যায় ঢাকায় ফেরেন।

 

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও মোতায়েন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই সরকারের অগ্রাধিকার।

 

তিনি আরও জানান, সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে, আর ভোট কেন্দ্রে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি এপিবিএন সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নুর দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

 

বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা অত্যন্ত যোগ্য, তাই তাদের উদ্যোগে শিক্ষক–শিক্ষার্থী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার তৎপর রয়েছে। সীমান্ত এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে চার হাজার পুলিশ সদস্যের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে, আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে এবং নতুন ব্যাচও প্রশিক্ষণ নেবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

 

সিলেট সফরের দ্বিতীয় দিন দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, পাথর চোরদের কোনো রক্ষা নেই। দায়ীরা অবশ্যই আইনের আওতায় আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION