1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কর ফাঁকি কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

কর ফাঁকি কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সরকার কর ফাঁকি কমাতে চায়। একই সঙ্গে ব্যবসায়ীদের দক্ষতার বিকাশ চায়। সোমবার ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম বৈঠকে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে তিনি আরও বলেন, বাণিজ্য সহজীকরণ করতে বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধান এবং নিয়ন্ত্রণকারী নিয়মকানুনগুলো পর্যালোচনা করা হবে। আর বাণিজ্য সহজীকরণের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বৈঠক হয়। এতে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটি দক্ষ ট্রেড রেজিম চাই, যার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটবে এবং যা সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রেও বড় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।’

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION