1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কমিউনিটি ক্লিনিকে দুই কর্মচারীর মারামারি - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

বাউফলে কমিউনিটি ক্লিনিকে দুই কর্মচারীর মারামারি

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  বাউফল কমিউিনিট হেলথ কেয়ার প্রোবাইটরকে (সিএসসিপি) শারীরিক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে।

গত ২৪ আগষ্ট উপজেলার কর্পূরকাঠী কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার (৩১ আগস্ট) তিন সদস্যের কমিটিকে দায়িত্ব দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সালমা বেগম (সিএসসিপি) এর ১০নং কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী কমিউনিটিতে যেতে বিলম্ব হয়। ওই ঘটনায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোসা. আইনুন নাহার কমিউনিটি ক্লিনিকে তাকে না পাওয়ায় মোবাইলে গালমন্দ করেন।

সকাল পৌনে ১০টায় সালমা গাজী ক্লিনিকে এসে দেখেন তালাবদ্ধ এবং ক্লিনিকের অফিস সহায়ক (আয়া) দরজার সামনে দাড়িয়ে আছেন। পরে সালমা গাজী তার চাবি দিয়ে ক্লিনিক খুলেন। এরপরই সহকারী স্বাস্থ্য পরির্দশক আইনুন নাহার সেবা নিতে আসা লোকজনের সম্মুখে সালমা গাজীকে মোবাইল ফোন দিয়ে একাধিকবার আঘাত করেন। এতে সালমা গাজী আঘাতপ্রাপ্ত হন।

বিষয়টি নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাসুমা বেগমকে লিখিতভাবে অবিহিত করেন এবং সেখানে উল্লেখ করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আইনুন নাহার সুপারভিশনের নামে আমাকে হয়রানী করেন। এ ঘটনায় একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করলে তারা তাকে সংশোধন হতে বলেন। কিন্তু সংশোধনের পরিবর্তে তিনি অশোভনীয় আচরণ সহ আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক আইনুন নাহার বলেন, সালমা গাজী কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন বিলম্ব করে আসেন। আমি সেটা জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের ইনচার্জ মাসুমা বেগমকে অবহিত করেন। আমি তার গায়ে কোন হাত দেইনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। সেখান ডাক্তার ফাতেমা (আরএমও), ডাক্তার নুরজাহান (এমওডিসি) ও মেডিকেল অফিসার তাসরিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সাক্ষাৎকার নেওয়ার পরে পর্যালোচনা শেষে রিপোর্ট দিবে। তদন্ত রিপোর্ট দেখে পদস্থ কর্মকর্তার ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION