1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগে লিগ্যাল নোটিশ - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

জয়পুরহাটে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগে লিগ্যাল নোটিশ

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৫৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩১ আগস্ট) জয়পুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তাজুর মোড় কেন্দ্রের ওএমএস ডিলার প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আসলাম হোসেন এ লিগ্যাল নোটিশ প্রদান করেন।
নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালে সরকার ঘোষিত ‘ওএমএস নীতিমালা’ অনুযায়ী কোনো কেন্দ্রে একজন প্রার্থী যোগ্য হলে তাকে লটারি ছাড়াই নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একমাত্র যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও হুমায়ুন কবিরকে লটারিতে অংশ নিতে বলা হয়েছে, যা নীতিমালার পরিপন্থী।
ওই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও নিয়োগ কমিটি যদি সাত দিনের মধ্যে নিয়ম মেনে হুমায়ুন কবিরকে ডিলার হিসেবে নিয়োগ না দেন তবে তার পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লিগ্যাল নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ জানান, ওএমএস ডিলার নিয়োগে ঘনবসতি এলাকাভিত্তিক কেন্দ্র নির্বাচন করা হয়েছে। কেন্দ্রের ৫০০ মিটারের মধ্যে আসা সব আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION