1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দক্ষিণ কোরিয়ার সানচোন ইউনিভার্সিটির সঙ্গে গোবিপ্রবির একাডেমিক সহযোগিতার চুক্তি - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

দক্ষিণ কোরিয়ার সানচোন ইউনিভার্সিটির সঙ্গে গোবিপ্রবির একাডেমিক সহযোগিতার চুক্তি

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : একাডেমিক সহযোগিতা ও গবেষণায় অগ্রগতির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির (SCNU) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. বিয়ং-উন লি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে গবেষণা পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; যৌথ শিক্ষা কার্যক্রম ও দ্বৈত ডিগ্রি প্রদান এবং গবেষণা উপকরণ, একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অভিজিৎ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় হওয়া এই সমঝোতা চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION