1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

মুকসুদপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬১০ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় মুকসুদপুরের জলিরপাড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ে নেতৃবৃন্দরা এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭নং জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক সহ-সভাপতি আব্দুস সালাম ফকির।

এ সময় তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যা সহ ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে উক্ত সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। এখন থেকে তিনি আওয়ামী লীগের সকল কর্মকান্ড থেকেও স্বেচ্ছায় অব্যাহতি নেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন শেখ (ময়ূর) লিখিত বক্তব্য পাঠ করে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উক্ত পদ ও আওয়ামী লীগের সকল কর্মকান্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় জেলা ও উপজেলায়  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION