1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৩৭০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো।
এই সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION