1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৯৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
সোমবার সকাল ১০টায় ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে বাউফল-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বাউফল সরকারি কলেজ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।
এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন, বাউফল সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিসান, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সিথিলা আক্তার, কারিগরি শাখার শিক্ষার্থী মো. রাব্বি ও আবেদুল ইসলাম আবিদ প্রমুখ।
শিক্ষার্থী কাওসার হোসেন বলেন, “এক মাসে অন্তত ১৫ বার দুর্ঘটনার কবলে পড়েছে চেয়ারম্যান পরিবহন। এতে বহু হতাহতের ঘটনা ঘটলেও কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয়দের পক্ষে কাজী মো. ইলিয়াস হোসেন অভিযোগ করেন, “ঢাকা-বাউফলগামী চেয়ারম্যান পরিবহনসহ অনেক গাড়ি প্রশিক্ষণবিহীন চালকের হাতে চলছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে। আমরা এই পরিবহন আর সড়কে দেখতে চাই না।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দূরপাল্লার যাত্রীবাহী বাস, মিনি বাস ও ট্রাক চালকদের বৈধ লাইসেন্স আছে কিনা তা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION