1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৯১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রোভার স্কাউটের উদ্যোগে ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০টি ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

আজ সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাঠগোলাপের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এই বৃক্ষরোপণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য রোভার স্কাউট ও আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি, তাদের বৃক্ষায়ন কার্যক্রমটি ভবিষ্যতেও চলবে এবং বিভিন্ন সময় তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে।

এ সময় কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, রোভার স্কাউটের সম্পাদক মো. মজনুর রশিদ, ইংরেজি বিভাগের সভাপতি মো. জুবাইর আল মাহমুদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাহমিনা বেগম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION