1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬১২ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের ঐতিহাসিক হরহরদী হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জামপুর ও সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান “তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্বের কাছে এক আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি এলাকায় কাজ করে যাচ্ছি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু ও সদস্য আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুঁইয়া, যুবদল নেতা কামরুজ্জামান মোল্লাহ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আকতার হোসেন, মোঃ মামুন, মোঃ হাসু মিয়া, সানাউল্লাহ, সুমন, আকতার, সোহেল ও সেলিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, সরকারি আদমজীনগর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল মামুদ, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ জোবায়ের মিয়া,জামপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন, সহ-সভাপতি জাহিদ ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION