1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলাদেশের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গাজায় মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।’

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে, এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।’

রাষ্ট্রদূত রমাদান ফিলিস্তিনকে সমর্থন জানানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে ইসরাইলের প্রধানমন্ত্রী ঘোষিত তথাকথিত ‘গ্রেটার ইসরাইল’ মানচিত্রের নিন্দা করতে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রদূত রমাদান অন্তর্বর্তী সরকারের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং এর সাফল্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে।’

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION