1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান ইউনূসের - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান ইউনূসের

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি শ্রমিকদের এখানে খুব ভালোভাবে দেখা হয়বন্ধু হিসেবে, পরিবারের সদস্য হিসেবে। আমরা এজন্য মালয়েশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আশা করি, এই দরজা খোলা থাকবে এবং আরও বড় হবে। যাতে আরও বেশি তরুণ বাংলাদেশি মালয়েশিয়ায় এসে কাজ করতে পারে, শিখতে পারে এবং সেই শিক্ষা দেশে ফিরিয়ে নিতে পারে।

নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের শ্রম সহযোগিতা উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদি পারস্পরিক সুফল বয়ে আনছে।

মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিমের তথ্যানুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যা দেশটির বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতি দিয়ে বলেন, আপনাদের শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি জানান, শ্রমিকদের পারিবারিক জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য মালয়েশিয়া সম্প্রতি একাধিক প্রবেশ ভিসা (মাল্টিপল এন্ট্রি) ভিসা সুবিধা চালু করেছে।

৮ আগস্ট থেকে কার্যকর হওয়া এ নীতির আওতায় বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসা (এসইভি) থাকা বাংলাদেশি শ্রমিকদের আলাদা করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION