1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এবং এর মাধ্যমে দেশ-বিদেশে একটি উদাহরণ স্থাপন করবে।

শুক্রবার পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে তিনি বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পুলিশ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের একটি মডেল তৈরি করবে।

কমিশনার আরও বলেন, গত বছরগুলোতে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের অনেক দুর্বলতা দেখা গিয়েছিল, যা এখন অনেকাংশে কাটিয়ে উঠে পেশাদারিত্ব ফিরে এসেছে।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব আরো উন্নত করার মাধ্যমে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করতে হবে এবং আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদও পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION