1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে: অ্যাটর্নি জেনারেল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে: অ্যাটর্নি জেনারেল

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। অতীতে সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলার যে অভিযোগ ছিল, সেটাও এখন আর শোনা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। গত এক বছরে কেউ রাজনৈতিক প্রতিহিংসার জেরে গুম হওয়ার ঘটনা হয়নি এবং রাতের আঁধারে তুলে নেওয়ার আতঙ্ক মানুষের মন থেকে দূর হয়েছে। হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত লাল জুলাইয়ের কবিতা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, অভ্যুত্থানে শহীদ ইয়ামিনের পিতা, আহত খোকন চন্দ্র বর্মন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিচার বিভাগের সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। প্রধান বিচারপতির নেতৃত্বে দেশজুড়ে বিচার বিভাগের সংস্কার চলছে। এর ফলে অসংখ্য দুর্নীতিবাজ ও অপরাধীকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের ইতিহাস সংগ্রামের পাতায় আমরা ৯০-এর সংগ্রামকে বাদ দিয়ে আমাদের লড়াইয়ের কথা চিন্তা করি। আমরা তা প্রত্যাশা করি না। বাংলাদেশের লড়াই সংগ্রামে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ইতিহাসের অনন্য অধ্যায়। সর্বশেষ জুলাই বিপ্লব আমাদের অহংকারের অংশ। কিন্তু এই সংগ্রামকে ধারণ করতে গিয়ে যদি আমরা গৌরবোজ্জ্বল অতীত সংগ্রামের কথা ভুলে যাই, তবে ভবিষ্যতে যে কোনো নতুন সংগ্রামের আগেই সেই বিস্মৃতি আমাদেরকে নিষ্ক্রিদ্ধয় করে ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION