1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাবো: অর্থ উপদেষ্টা - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাবো: অর্থ উপদেষ্টা

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব অর্থনীতির সংস্কার করে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের এখন সময় কম। আমরা দ্রুত চলে যাব। এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব যেসব সংস্কার করা যায়, যেসব করে যাব। করে যাচ্ছি।

সংস্কার একটি ‘চলমান প্রক্রিয়া মন্তব্য করে উপদেষ্টা বলেন, সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটি রিপিট করার দরকার নাই। আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ তথ্যও তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র। ও বলতো যে ‘আমি আইএমএফে চাকরি করেছি। ১০০ দেশের মধ্যে কাজ করেছি। পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে’।

তিনি বলেন, একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এইরকম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION