1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের মধ্যে আরও দুইজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটটিতে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চার জনের অবস্থা সংকটাপন্ন এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ‘সিবিআর’ ক্যাটাগরিতে রয়েছে আরও ৯ জন—যাদের অবস্থা গুরুতর হলেও একটু কম সংকটাপন্ন।

শনিবার বিকাল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকালে দুই শিক্ষার্থী—আয়ান খান (১২) এবং রাফসিকে (১২) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা আগেই জানিয়েছিলাম— আজ থেকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া শুরু করব। তারই অংশ হিসেবে আজ দুইজনকে ছেড়ে দেওয়া হলো। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দিতে পারব।’

তবে দুঃখজনকভাবে, শনিবার সকালে এক ঘণ্টার ব্যবধানে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মাসুমা বেগম (৩৬) এবং জারিফ ফারহান (১৩)।

নাসির উদ্দিন আরও বলেন, ‘উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইনস্টিটিউটে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আগেভাগেই সংগ্রহ করে রাখা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে।’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসক দল রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। যেসব ওষুধ চিকিৎসার জন্য অপরিহার্য, সেগুলো আমরা মজুত করে রেখেছি। কোনো রোগীর চিকিৎসায় যেন বিলম্ব না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION