1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫১ জন পঠিত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কসহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এসময় তারা ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গংয়ের শাস্তি এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবী করেন,বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।
গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজ। তাদের দাবী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন গং এক নারীকে দিয়ে তাদেরকেসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে।
মিছিল শেষ সমাবেশে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজসহ দলের কোনো নেতাকর্মী কখনোই কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। একটি সাজানো চাঁদাবাজি মামলা দিয়ে তাদেরকে আসামী করা হয়েছে। রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছে স্বেচ্ছাসেবক দলের সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে।
পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তদন্ত করে চাঁদাবাজির সাথে জড়িত ব্যাক্তিদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী করছি।প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, সাবেক জাসাস নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, মনোয়ার হোসেন, ছাত্রদলের তানভীর ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তারা মহাসড়কের পাশে ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকায় আগুণ দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION