1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখলেন দুই উপদেষ্টা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখলেন দুই উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৭১ জন পঠিত

সরস আলী, গোপালগঞ্জ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা কারাগারে আসেন। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

এরপর দুই উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সাথে সভা করার কথা রয়েছে রয়েছে। দুপুর ১২টায় দুই উপদেষ্টা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION