1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য জানাতে জেলা বিএনপির অভিযোগ বক্স স্থাপন - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

কুষ্টিয়ায় চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য জানাতে জেলা বিএনপির অভিযোগ বক্স স্থাপন

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করেছে জেলা বিএনপি।
সোমবার (২১ জুলাই ) বেলা দেড়টায় কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকার। শহরের আরও কয়েকটি স্থানে এমন বাক্স বসানোর কথা জানিয়েছেন তাঁরা।
এর আগে আজ সোমবার (২১ জুলাই ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রেসক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সাংবাদিকদের জাকির হোসেন বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর আমরা কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব পেয়েছি। এরপর বিভিন্ন সময়ে জেলার বালুমহাল নিয়ে অভিযোগ এবং নিউজ হয়েছে। তবে সরাসরি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের ভুলগুলো ধরিয়ে দিন।’অভিযোগ বক্সের বিষয়ে জাকির হোসেন বলেন, এই বাক্সে যেকোনো ব্যক্তি নির্ভয়ে নিজেদের অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন। এর মাধ্যমে যেকোনো উপজেলার নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানানো যাবে। বিশেষ করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মাদক কারবারের সঙ্গে জড়িত এবং রাজনীতিকে ব্যবহার করে এলাকায় প্রভাব বা আধিপত্য দেখায় এমন বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রতি সপ্তাহে সাংবাদিক ও উপস্থিত জনগণের সামনে বাক্স খোলা হবে। এতে দেওয়া প্রতিটি অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই করা হবে এবং সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ বলেন, ‘অনেকেই বিভিন্ন সময় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ বা সরকারি দপ্তরে চাপ দিয়ে অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। আজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমার দলের মধ্যে কেউ যদি এমন কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর বিষয়ে যেন অভিযোগ দেন। আমরা এই অভিযোগকারীর পরিচয় গোপন রাখব। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল থেকে দ্রুত ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকির হোসেন সরকার বলেন, দলের দু-একজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসে। কোনো নেতা সরাসরি জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে দল তাঁর দায় নিতে পারে। তবে কোনো পদে ছিল, এমন ব্যক্তির দায় দল নেবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION