1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ তোলা হচ্ছে কবর থেকে - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ তোলা হচ্ছে কবর থেকে

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষে নিহত তিনজনের লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আদালতের চিঠিটি (সোমবার) সকালে পেয়েছি। এতে কালকের (২০ জুলাই) তারিখ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের আদেশের কথা লেখা আছে’।

যে তিন জনের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে, তারা হলেন- রমজান কাজী, সোহেল রানা ও মো. ইমন তালুকদার।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন।

তার ভাষায়, যেহেতু এখানে মামলা রুজু হয়েছে, তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এ আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

সোমবার গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গত বুধবার সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘কারফিউ ও ১৪৪ ধারা জারি নাই। পরিস্থিতি শান্ত, স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস-আদালত, বাজারঘাট, স্কুল-কলেজে যাচ্ছে’।

তিনি জানান, বুধবারের পর মোট ৩১৩ জনকে আটক করা হয়েছে। তবে সহিংসতা, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION