1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দগ্ধ ২৭ জন বার্ন ইউনিটে, সবার অবস্থা আশঙ্কাজনক - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

দগ্ধ ২৭ জন বার্ন ইউনিটে, সবার অবস্থা আশঙ্কাজনক

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জনকে দগ্ধকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আর তাদের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সবার অবস্থা আশঙ্কাজনক।’

এ চিকিৎসক আরও বলেন, এখনো দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে। জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। দেড়টার কিছু সময় পর এটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অনেককে আশপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।

মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর বলেন, ‘আমি ক্লাশ শেষ করে বের হই। ওই সময় দেখি ক্যান্টিনের সামনে শব্দ হয়ে আগুন ধরে গেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION