1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই : রাষ্ট্রদূত মুশফিক - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই : রাষ্ট্রদূত মুশফিক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঐক্য ধরে রাখতে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেইভ বাংলাদেশ নামক বেসরকারি সংগঠনের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমঞ্চে গৌরবের স্থান অর্জন করেছে বাংলাদেশ। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা।

জুলাই সংগ্রামে সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যেই ঐক্যবদ্ধ শক্তি স্বৈরাচার হাসিনাকে দেশছাড়া করতে বাধ্য করেছে, তাদের সবাইকে আগামীর বাংলাদেশ বিনির্মাণেও ঐক্যবদ্ধ থাকতে হবে।‌

মুশফিকুল ফজল আনসারী বলেন, শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা। প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠ অধিকার আদায়কারী রাষ্ট্র হিসেবে ভূষিত করেছে। এই মর্যাদার আসন যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আমাদের ক্ষুদ্র ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ যেন শহীদদের রক্তে রাঙা এ বিজয়কে ভূলুণ্ঠিত না করি।

সম্প্রতি ঐক্যবদ্ধ শক্তির মধ্যে কিছুটা ফাটল দেখা দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এবং খুনিদের বিচার নিশ্চিত করতে এখনো আমাদের অনেক কাজ বাকি। ‌সবাই ঐক্যবদ্ধ থাকলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ। তবে বিভেদ তৈরি করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পলাতক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

মুশফিকুল আনসারী বলেন, এই সেইভ বাংলাদেশ সংস্থাটি যুক্তরাষ্ট্রের সকল রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষকে সংগঠিত করে যেমন জাতিসংঘ ও হোয়াইট হাউসের সামনে দিনের পর দিন বিক্ষোভ চালিয়ে গেছে । তেমনি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের নিকট বাংলাদেশের গুম-খুন ও গণতন্ত্রহীনতা ও ভোটাধিকার হরণের চিত্র তুলে ধরেছে। তারা প্লেন চার্টার্ড করে বাংলাদেশে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি গ্রহণ করেছিল। পরে স্টেট ডিপার্টমেন্টের অনুরোধে সে কর্মসূচি থেকে ফিরে এসে যুক্তরাষ্ট্র তাদের কর্মসূচি বেগবান করে।

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেমন ভেঙে পড়া সব প্রথা ও প্রতিষ্ঠান গড়ে তুলতে নিবেদিত। তেমনি জনগণের দীর্ঘদিনের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার বাংলার সাবেক সম্পাদক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। বিশেষ অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন সব কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

 

 

জাহিদ খানের সভাপতিত্বে ও কামরুন কনা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাদাত সোহরাওয়ার্দী, কবিতা দিলাওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম, নেসার আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION