1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কু-রুচিপূর্ন বক্তব্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে নেতাকর্মী সমর্থকেরা। সহস্রাধিক নেতাকর্মীদের মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে উপজেলা চত্ত্বর সহ চারপাশ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন। অন্যদের মধ্যে- সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ, যুবদল সদস্য সচিব মান্নান শেখ সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময়- উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION