1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মোবাইল চুরি নিয়ে বিরোধে মিথ্যা হত্যা মামলার অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

মোবাইল চুরি নিয়ে বিরোধে মিথ্যা হত্যা মামলার অভিযোগ

  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার এক সাধারণ কৃষক পরিবার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকালে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের মন্টু আকন্দ।
সংবাদ সম্মেলনে মন্টু আকন্দ জানান, গত ১৮ জুন স্থানীয় মোশাররফ হোসেন বাবুর দোকানের সামনে মোবাইল চুরি নিয়ে প্রতিবেশী মুরাদ মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। এসময় মুরাদের ভাই রুবেল মিয়া ও তাদের বৃদ্ধ পিতা আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হন। ঝগড়ার একপর্যায়ে আব্দুল হাই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপরও পরিকল্পিতভাবে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তি করানো হয় এবং ১১ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।
মন্টু আকন্দ অভিযোগ করে বলেন, সামাজিক বিরোধের জেরে মৃত আব্দুল হাইয়ের ছেলে রুবেল মিয়া পরিকল্পিতভাবে মিথ্যা হত্যা মামলায় তাকেসহ তার ভাই মোকছেদ আকন্দ, ভাতিজা বাবলু আকন্দ, মোকছেদের ছেলে মুছা আকন্দ, আরমান আকন্দ ও স্ত্রী অবিরন বেগমকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। অথচ মৃত আব্দুল হাই বহুদিন ধরেই হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকে বাদী পক্ষ মোবাইল ফোনে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
সংবাদ সম্মেলনে মন্টু আকন্দ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনার প্রকৃত তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION