1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বরাষ্ট্র উপদেষ্টার ঢাকা জেলা পুলিশ লাইন্স ও আরআরএফ পরিদর্শন - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

স্বরাষ্ট্র উপদেষ্টার ঢাকা জেলা পুলিশ লাইন্স ও আরআরএফ পরিদর্শন

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) শনিবার (১২ জুলাই) ঢাকা রেঞ্জাধীন ঢাকা জেলা পুলিশ লাইন্স (মিল ব্যারাক) ও আরআরএফ, ঢাকা পরিদর্শন করেছেন।

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি (বিপিএম) বাহারুল আলম, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা আরআরএফ এর কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি, পিপিএম (সেবা) রুমানা আক্তার, ঢাকা জেলা পুলিশ সুপার (পিপিএম সেবা) মোঃ আনিসুজ্জামান সহ ঢাকা রেঞ্জের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের খাবারের মেস ও ব্যারাক পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, জিমনেসিয়াম, লাইব্রেরী, নিরাপদ পুলিশ শপিংমল ও সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়াদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে তিনি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে উপস্থিত সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সবার কথা আন্তরিকতার সাথে শ্রবণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION