1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অবৈধ দোকান ঘর নির্মাণ ও বহিরাগত বিচারককে হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন  - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

অবৈধ দোকান ঘর নির্মাণ ও বহিরাগত বিচারককে হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন 

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পার্শ্বে সীমানা সংলগ্ন অবৈধ দোকান ঘর নির্মাণের প্রতিবাদে ও বহিরাগতদের দ্বারা মাননীয় বিচারকবৃন্দদের হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।
জয়পুরহাটে জেলা প্রশাসকের প্রশ্রয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কর্তৃক আদালত চত্তরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টার অভিযোগ আনা হয় মানববন্ধনে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব চপল, সদস্য সচিব, নাজমুল ইসলাম জনি, সদস্য নূর-ই-আলম সিদ্দিক প্রমুখ।
আইনজীবীদের অভিযোগ, জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরীর ইন্ধনে কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আদালত চত্তরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টা করছে এবং কদিন আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্র আন্দোলনের সময় নিহত আহতের ঘটনায় গ্রেপ্তার আসামীদের জামিন দেওয়ার বিষয় নিয়ে কতিপয় বহিরাগত অযাচিতভাবে আদালতে ঢুকে বিচারকদের শাসিয়ে আসে। মানববন্ধনে বক্তারা এদের বিচারের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION