1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, আটকদের নিয়ে আলোচনার ইঙ্গিত - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, আটকদের নিয়ে আলোচনার ইঙ্গিত

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আগামী ৯ জুলাই বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে তার। এ সময় মালয়েশিয়ায় সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের প্রসঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (০৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কিনা- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের হয়ত ছোট একটি দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা থাকে আমরা বলেছি, মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।

আগামী ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যোগ দিতে দুই দিনের সফরে কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

এআরএফ-এর এই বৈঠকের সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যদি সুযোগ থাকে আমি কথা বলব।

এদিকে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত আসা অন্তত তিন বাংলাদেশিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। ভিসার মেয়াদের বেশি সময় থাকার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।

উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION