1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গুমের ঘটনায় মূল কালপ্রিট ছিল র‍্যাব: প্রেস সচিব - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গুমের ঘটনায় মূল কালপ্রিট ছিল র‍্যাব: প্রেস সচিব

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২০৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গুমের ঘটনায় মূল কালপ্রিট ছিল র‍্যাব। র‍্যাবের ইন্টেলিজেন্স উইং এ ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে।’

বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার ৮৩৭টি অভিযোগ পেয়েছে। যার মধ্যে এক হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে।’
তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) গুম সংক্রান্ত প্রতিবেদনের সাতটি অধ্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে।’
এ সময় প্রেস সচিব আরও জানান, ‘গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে, সেখানে গুমসংক্রান্ত লোমহর্ষক বিষয়ে হরর মিউজিয়াম বানানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা।’
‘শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’- এমন শিরোনামে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে- তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘ভুল সংবাদ প্রকাশের জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়নি। যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION