1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৮৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট :জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। সে ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নুর আলম সিদ্দিক জানান,মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION