1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।ইতোমধ্যে জড়িত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে শনাক্ত করা হয়েছে। অনলাইনভিত্তিক এই অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রমও চলমান রয়েছে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ। অধ্যাদেশের ২০ নম্বর ধারায় বলা হয়েছে, কেউ যদি জুয়ার অ্যাপস তৈরি, পরিচালনা বা প্রচার করেন, অথবা খেলায় অংশগ্রহণ করেন, তাহলে সেটি হবে অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।

সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জুয়া একটি সামাজিক ব্যাধি। বর্তমানে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা সহজে অর্থ উপার্জনের আশায় এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এতে অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আবার অনেকে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে।

অনলাইন জুয়া ও বেটিং কিংবা এ ধরনের কার্যকলাপে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সিআইডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION