1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইউএনও'র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের (ই্উএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলাবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে বাউফলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রদান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার হাজারো জনতা উপস্থিত ছিলেন।
আওয়ামী ফ্যাসিস্ট ও কথিত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিছু হলুদ সাংবাদিক ও আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এতে উপজেলার সুনাম, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, “বাউফলের বিগত দিনের ওসি কামাল হোসেন, ইউএনও বশির গাজিসহ আরো অনেক সৎ কর্মকর্তাদের অনৈতিক কাজে ব্যবহার করতে না পেরে তাদের বিরুদ্ধে লেগেছিল একটি স্বার্থান্বেষী মহল।শেষ পর্যন্ত তারা ওইসব সৎ কর্মকর্তাদের বাউফল থেকে বিতাড়িত করেছিল।ওই অসাধু গোষ্ঠীটি মূলত বাউফলের ভালো চায় না। বাউফলের কোনো কর্মকর্তাকে কাজ করতে দিতে চায় না।”
এ সময় তারা বলেন, “এসব হলুদ সাংবাদিকরা ইউএনও মহোদয়ের ব্যক্তিগত এবং পেশাগত সম্মান ক্ষুণ্ণ করতে বারবার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।এদের কারণে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা বাউফলে আসতে বা এখানে অবস্থান করতে অনিচ্ছুক। আবার অবস্থান করলেও সেরা সেবাটা দিতে ব্যর্থ হচ্ছেন। এটা চলতে দেয়া হবে না।”
বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন জানান, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে বাউফলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।আমরা এ ধরনের দুষ্ট চক্রের হাত থেকে বাউফলকে মুক্ত রাখতে চাই। প্রশাসনের প্রতি আহ্বান, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব, যুবদল নেতা শাহিন রেজা ও সাবেক পৌর ছাত্রদল আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদসহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION