1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’

  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে; যা পৃথিবীর কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়; কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে।

শুক্রবার (১৬ মে) ফারাক্কা দিবস উপলক্ষে জিয়া পরিষদ যশোর আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জল এবং স্থল উভয়পথে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে ভারত। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণপ্রকৃতি জীব ও বৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে।

তিনি বলেন, পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। এক্ষেত্রে পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যা করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

জিয়া পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION