1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার থেকে শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে, গত ১৪ মে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন।

তিনি জানান, যাত্রীরা আজ থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহণ সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে শুভঙ্কর ঘোষ রাকেশ স্পষ্ট জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যাওয়ায়, এবার এই বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহণ মালিকরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION