1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের

সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

বুধবার তাদের আদালতে হাজির করা হলে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় আজ সকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তিনজনই বহিরাগত বলে জানিয়েছে পুলিশ।

হত্যার ঘটনায় নিহতের ভাই শরিফুল আলম শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলার পর শাহবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করেন।

নিহত শাহরিয়ার আলম সাম্য (২৫) জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

তার সহপাঠী আশরাফুল ইসলাম রাফি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২০১৮-১৯ সেশন) ছাত্র। হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি।

রাফি জানান, সাম্য মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা সাম্যের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনা তদন্ত এবং এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে সাত-সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION